ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় এসে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এক প্রধান শিক্ষিকা। রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) রাতে চোখের চিকিৎসার উদ্দেশ্যে বগুড়া থেকে ঢাকার পথে রওনা দেন রনজিনা পারভীন। ভোরে ঢাকার গাবতলী বাস টার্মিনালে পৌঁছানোর পর রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল এগিয়ে আসে। এতে থাকা ব্যক্তিরা রনজিনার ব্যাগ ধরে জোরে টান দিলে তিনি ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে যান। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

শেরেবাংলা নগর থানার এসআই জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ আশাবাদী।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ