ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
ছেলের বিয়ের প্রস্তুতি নিতে বাজারে গিয়েছিলেন বাবা-মা। বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন তারা। একদিন পরই যে বাড়িতে বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল, সেখানে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাবনার ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) এবং তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনোয়ার মালিথার বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের প্রয়োজনীয় কেনাকাটা করতে বুধবার বিকেলে স্ত্রী স্বপ্নাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে যান আনোয়ার। কেনাকাটা শেষে সন্ধ্যার দিকে তারা বাড়ির পথে রওনা দেন।

আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে নতুনহাট থেকে ঈশ্বরদী শহরের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুন মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত আনোয়ার মালিথাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিয়ের আনন্দের প্রস্তুতির মধ্যেই বাবা-মাকে হারিয়ে শোকের সাগরে ডুবে গেছে পরিবারটি।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ