ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আড়াই বছরের আত্মগোপন শেষে বাড়ি ফেরা, মাঝরাতেই কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা খুন

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
কুমিল্লার মুরাদনগরে মো. আনোয়ার হোসেন (৪০) নামে যুবলীগের এক নেতাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর পেন্নই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি ওই ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ার হোসেন আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের পক্ষে কাজ করেছিলেন। অন্যদিকে সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেন ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের সমর্থক। ওই নির্বাচনে ইউসুফ আবদুল্লাহ হারুন পরাজিত হন।

নিহতের পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে আনোয়ার প্রায় আড়াই বছর ধরে এলাকায় ছিলেন না। শনিবার গভীর রাতে তিনি গোপনে নিজ বাড়িতে ফেরেন। বিষয়টি জানতে পেরে রাত সাড়ে ৩টার দিকে সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে যায় বলে অভিযোগ পরিবারের।

এ সময় আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী মোমেনা বেগমও হামলায় আহত হন।

মোমেনা বেগমের অভিযোগ, হামলার পর ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এলাকায় ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। আহত আনোয়ারকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

পরে বাঙ্গরা বাজার থানা-পুলিশের সহযোগিতায় সকাল ৬টার দিকে আনোয়ারকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস সাকির জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এদিকে বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম জানান, নিহত আনোয়ারের বিরুদ্ধে মারামারিসহ বিভিন্ন অভিযোগে থানায় পাঁচটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও দাবি করেন ওসি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত করছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ